ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আব্দুর রহিম (৩৭) নামে কক্সবাজারের টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত এক মাদক মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছেন র্যাব-১৫।
আজ মঙ্গলবার ১২ তারিখ র্যাব-১৫-এর সহকারী পরিচালক জনাব, আ. ম. ফারুক এসব তথ্য জানান।
গতকাল সোমবার (১১ মে) রাতে র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফ থানার সদর ইউনিয়নের বীচ পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
আজ মঙ্গলবার র্যাব-১৫-এর সহকারী পরিচালক জনাব, আ. ম. ফারুক জানান, ২০১২ সালে চট্টগ্রামের হালিশহর থানায় আব্দুর রহিমের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে ৫ বছরের কারাদণ্ড দেন।
সাজা ঘোষণার পর থেকেই তিনি গ্রেফতার এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারকৃত আব্দুর রহিম টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া এলাকার সৈয়দ আহমদের ছেলে।