রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৩

আটক জেলেদের ফিরিয়ে আনল বিজিবি‎।

‎‎‎ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মিয়ানমারের আরাকান আর্মির হাতে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে আটক হওয়া ১৪ জন জেলেকে দেশে ফিরিয়ে এনেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের মধ্যে ১৩ জন বাংলাদেশের নাগরিক এবং একজন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (এফডিএমএন)।
জানা গেছে, ২০২৫-২৬ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কয়েকজন বাংলাদেশি জেলে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন। এ সময় তাদের আটক করে আরাকান আর্মি। পরে তাদের মিয়ানমারে সংগঠনটির বিভিন্ন ক্যাম্পে স্থানান্তর করে আটক রাখা হয়। মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৪ জন জেলেকে দেশে ফিরিয়ে এনেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার এ তথ্য নিশ্চিত করেন বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন-২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, মো. হানিফুর রহমান ভূঁইয়া।