মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৩৩

ইয়াবাসহ আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় হাসান খান (৮৪) নামে একজনকে আটক করেছেন পুলিশ।
বুধবার (১৩ মে) বিকাল চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেন। তিনি উপজেলার রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দপুর গ্রামের মৃত ইয়াসিন খানের ছেলে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মোঃ আব্দুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসান খানকে ১১০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তিনি এলাকায় চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।