শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৫১

স্টেরয়েড ও হরমোন ব্যবহার প্রতিরোধে বরিশালের গৌরনদীতে অভিযান।

ডেইলি ক্রাইম বার্তা : গরু মোটা-তাজা করনে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বরিশালের গৌরনদীতে ক্ষতিকর স্টেরয়েড ও হরমোন ব্যবহার প্রতিরোধ সচেতনতামূলক অভিযান ও আইন ভঙ্গে জরিমানা করেছেন উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর।
বৃহস্পতিবার গৌরনদী উপজেলার বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব, মোঃ মেহেদি হাসান।
এ সময় ক্ষতিকর হরমোন ও স্টেরয়েড বিক্রি করায় একজনকে ৩০,০০০/ টাকা অর্থদন্ড অনাদায়ে ০৩ মাসের কারাদণ্ড ও পশুখাদ্য বিক্রির লাইসেন্স না থাকায় একজনকে ৩,০০০/ টাকা মোট ৩৩,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”