সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২৩

বেশ কয়েকজন, অভিযানে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জনকে গ্রেফতার করেছেন স্থানীয় থানা পুলিশ। রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার জনাব, এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে তেজগাঁও থানা ১০ জন, শেরেবাংলা নগর থানা ৭ জন, মোহাম্মদপুর থানা ১৪ জন, আদাবর থানা ১৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ১১ জন ও হাতিরঝিল থানা পুলিশ ৭ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানা যায়।