ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সচেতনতা বৃদ্ধিতে শব্দদূষণে জরিমানা চেয়ে তাগিদ দিয়েছেন পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান বলেছেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে নতুন যে আইন আছে সেখানে পুলিশকে সরাসরি জরিমানা করার ক্ষমতা দেওয়া হয়েছে। কেউ অতিরিক্ত মাত্রায় শব্দদূষণ করলে তারা জরিমানা করতে পারেন। আমরা জরিমানার পক্ষে কখনোই না। আমাদের প্রথমে কথা হলো আমাদের আগে অ্যাওয়ারনেস (সচেতন) আনতে হবে।
আজ বুধবার সকালে ঢাকা রাজধানীর বিজয় সরণি মোড়ে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক ক্যাম্পেইন’ এ পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এসব কথা বলেন।
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প ও পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের যৌথ উদ্যোগে এ জনসচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত হয়।