বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৪

পানিতে পড়ে শিশুর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাড়ির উঠানে খেলার সময় পাশের গর্তের পানিতে পড়ে জিম মিয়া নামের দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে, আর এ ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের অষ্টগ্রামে।
গতকাল বুধবার উপজেলার পূর্ব অষ্টগ্রাম ৪নং ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
​নিহত জিম মিয়া উপজেলার পূর্ব অষ্টগ্রামের ইরান সর্দারের বাড়ির মো. রাব্বি মিয়ার ছেলে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ হাসান জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।