ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রবাসীরা ১৩১ কোটি ২২ লাখ ডলার
রেমিট্যান্স পাঠিয়েছেন চলতি মে মাসের প্রথম ১৯ দিনে। বর্তমান বিনিময় হার হিসাবে (প্রতি ডলার ৮৭ টাকা ৫০ পয়সা ধরে) বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১১ হাজার ৪৮১ কোটি ৫৮ লাখ টাকা। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, চলমান ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয়ের পরিমাণ ২১০ কোটি ডলার বা ১৮ হাজার কোটি টাকা ছড়িয়ে যাবে।
গতকাল রবিবার কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জনাব, মো. সিরাজুল ইসলাম বলেন, আগামীতে রেমিট্যান্স আরো বাড়বে। কারণ সামনে ঈদুল আজহা। অনেকে কোরবানির পশু কেনার জন্য আগেই দেশে অর্থ পাঠাবেন।