ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদক বিক্রি ও সেবনের অপরাধে রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২ মার্চ) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জনাব, হাফিজ আল আসাদ জানান, আটককৃতদের কাছ থেকে ২৯ হাজার ১৩৯ পিস ইয়াবা, ২০৫ গ্রাম ১১০ পুরিয়া হেরোইন ও ২৪ কেজি ৮৯৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।