রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০০

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদকবিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় ৫৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক কারবার ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে সোমবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য জব্দ করা হয়।