ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) জনাব, মো. ফারুক হোসেন এ তথ্য জানান।