শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:২১

ইয়াবাসহ বাউফলে একজন গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের অভিযানে পটুয়াখালীর বাউফলে ৪৮০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, ২নং কালিশুরী ইউনিয়নের সিংহেরাকাঠী গ্রামে ০৬ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৭.৩০ মিনিটের দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল গোয়েন্দা সংস্থার সহকারি পরিচালক জনাব, মো.এনায়েত হোসেন’র নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪৮০ পিস ইয়াবাসহ মো.ইসমাইল খন্দকার(৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
সূত্র থেকে জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী উপজেলার সিংহেরাকাঠী গ্রামের বাসিন্দা এবং আরো জানা যায়, বাউফল থানায় আটককৃত ওই আসামির বিরুদ্ধে নিয়মিত একটি মাদক আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
“এম.সাইদুর রহমান সংবাদদাতা বাউফল”