শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:২১

গ্রেফতার হয়েছে ফেনসিডিলের মাদক কারবারি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৯৮ বোতল ফেনসিডিলসহ চাঁদপুরের মতলব পৌরসভার একটি এলাকা থেকে অভিনব চার মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় মতলব পৌরসভার মোবারকদী এলাকায় প্রথমে জনতা আটক করে। পরে তাদেরকে ফেনসিডিলের চালানসহ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সিএনজিচালিত অটোরিকশাযোগে চারটি স্কুলব্যাগ কাঁধে ঝুলিয়ে এই চারজন যুবক বরদিয়া আড়ং বাজারে এসে নামে। সেখান থেকে একটি অটোবাইকে করে মোবারকদী-বিষ্ণুপুর সীমান্তবর্তী এলাকার নৌকা ঘাটে যাচ্ছিল।
অটোবাইক চালকের সন্দেহ হলে বিষয়টি স্থানীয় কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুলকে মুঠোফোনের মাধ্যমে জানানো হয়। স্থানীয়দের সঙ্গে নিয়ে তিনি ওই যুবকদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ফেনসিডিলের সন্ধান পান। পরে মতলব দক্ষিণ থানা পুলিশকে এই সংবাদ জানানো হয়। এসময় থানার এসআই রফিকুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে ১৯৮ বোতল ফেনসিডিলসহ চারজনকে আটক করে থানায় নিয়ে যান।