শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:২১

একজন গ্রেফতার এক লাখ পিস ইয়াবাসহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক লাখ পিস ইয়াবাসহ শামসুল আলম (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা আর এই ঘটনা উখিয়ার বালুখালীর ময়নাঘোনা ক্যাম্পে।
মঙ্গলবার রাত ৭টার দিকে বালুখালী ১১ নম্বর ক্যাম্প এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ৮-এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) জনাব, মো. কামরান হোসেন।
গ্রেফতার ওই যুবক পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল এলাকার আবু শামার ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার জনাব, কামরান হোসেন জানান, মাদকের একটি বড় চালান ক্যাম্প থেকে অন্য জায়গায় পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে এপিবিএনের সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এতে পালানোর চেষ্টাকালে শামসুল আলম নামে পাচারকারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পলিথিনের ব্যাগে মোড়ানো ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেব উদ্ধার করা হয়েছে।
ওই যুবকের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।