ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদকবিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় ৬৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৪১ পিস ইয়াবা, ৩২৫ গ্রাম ৪৩ পুরিয়া হেরোইন, এক কেজি ৩৬৭ গ্রাম ৬৪ পুরিয়া গাঁজা ও ২৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭টি মামলা হয়েছে।