শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১:০৯

ইয়াবা উদ্ধার বিজিবির।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৩ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি আর এই ঘটনা কক্সবাজারের উখিয়ায়। সোমবার (৬ ডিসেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের গোলডেবার পাহাড় থেকে এসব উদ্ধার করা হয়।
৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ বলেন, মাদক কারবারিরা মিয়ানমার হতে বিপুল পরিমাণ ইয়াবা বাংলাদেশে নিয়ে এসে কেনা-বেচা করবে, এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল গোলডেবার পাহাড়ে অবস্থান নেয়।
পরে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র ইয়াবা পাচারকারীরা বিজিবি টহল দলের ওপর অতর্কিতভাবে গুলি বর্ষণ করতে থাকে। তখন বিজিবিও পাল্টা গুলি করে। ফলে মাদক কারবারিরা তাদের সঙ্গে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। এ সময় সেখান থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।