শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:০৬

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১২৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে মাদকবিরোধী অভিযানে। বুধবার (১৭ নভেম্বর) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জনাব, হাফিজ আল আসাদ জানান, তাদের কাছ থেকে ৭,৫০৪ পিস ইয়াবা, ৫৪৬ গ্রাম ৪৬০ পুরিয়া হেরোইন, ১৩.২ লিটার দেশি মদ, ৩৩ কেজি ৪৪০ গ্রাম গাঁজা, ১০টি নেশা জাতীয় ইনজেকশন, ৬০টি ট্যাপেনটাডিল ট্যাবলেট ও ৮০টি বুপ্রেনরফিন জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯৭ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।