শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:০৬

অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে কক্সবাজারের উখিয়ায় ২ লাখ পিচ ইয়াবাসহ ২ ইয়াবাকারবারীকে আটক করেছে র‍্যাব-১৫।
সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে তিনটার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের থাইংখালি বাজার সংলগ্ন ময়নার ঘোনা নামক স্থানে চেকপোস্ট বসিয়ে একটি নীল রঙের ডাম্পার ট্রাক থেকে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত ডাম্পার ট্রাকটি জব্দ করা হয়।
র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) জনাব, মো: আবু সালাম চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
ডাম্পার ট্রাকটি আটকানোর পর ড্রাইভার মোঃ তারেক (২০) এবং হেলপার মোঃ দেলোয়ার হোসেন (২১) পালাতে চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তাদের আটক করে। আটক ইয়াবাকারবারীদের বাড়ি উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালীর হাকিমপাড়ায়।
পরে তাদের স্বীকারোক্তি মতে, ড্রাইভারের সীটের নীচ হতে এবং হেলপারের কোলের উপরে থাকা পলিথিন ব্যাগ থেকে ২ লক্ষ পিচ ইয়াবা ট্যাবলেট উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা হয়।
ইয়াবাকারবারীদ্বয় দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক কারবারে জড়িত বলে র‍্যাব-১৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ইয়াবাকারবারী মোঃ তারেক (২০) এবং হেলপার মোঃ দেলোয়ার হোসেন (২১) কে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।