ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ নানা আয়োজনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জে পালিত হয়েছে। আজ সোমবার জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মুন্সীগঞ্জের উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, ঋণের চেক ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন উপজেলা থেকে আগত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উপকারভোগীরা।