সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:১১

উধাও সমবায় সমিতি এবং মানববন্ধন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রলোভন দেখিয়ে (বেশি মুনাফার প্রলোভন) সুনামগঞ্জের মধ্যনগরে গ্রাহকদের প্রায় ছয় কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে চলে গেছে একটি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি প্রতিষ্ঠান। এতে ক্ষুদ্র ব্যবসায়ী, শিক্ষক, শ্রমজীবীসহ নানা পেশার মানুষ পড়েছেন চরম বিপাকে।
অভিযোগ রয়েছে, নানা কৌশলে সাধারণ মানুষকে প্রলুব্ধ করে বিপুল অঙ্কের টাকা সংগ্রহের পর প্রায় দুই মাস আগে হঠাৎ করেই গা ঢাকা দেন সমিতির দুই মালিক। এরপর থেকে তাদের কোনো খোঁজ মিলছে না। টাকা ফেরতের আশায় গতকাল ১৯ এপ্রিল বিকালে প্রতারিত গ্রাহকেরা মানববন্ধন করে দ্রুত অর্থ উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।