শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:২৬

হামে আক্রান্ত ও মৃত্যুহার কমছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হামের আক্রান্ত ও মৃত্যুর হার কমছে হামের বিশেষ টিকাদান কর্মসূচির কারণে, বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. ফোয়ারা তাসনীম। তিনি বলেন, সবাই সম্মিলিতভাবে কাজ করলে দেশব্যাপী হাম নিয়ে যে উদ্বেগ, উৎকন্ঠা তৈরি হয়েছে তা কেটে যাবে এবং এটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এক্ষেত্রে গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার ঢাকা রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে হাম টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষ্যে গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিসেফের সহযোগিতায় কর্মশালায় আরও বক্তব্য রাখেন গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান, ইউনিসেফের প্রোগ্রাম ম্যানেজার ড. রিয়াজ মাহমুদ, গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক ড. মো. মারুফ নাওয়াজ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল প্রমুখ।