ডেইলি ক্রাইম বার্তা : গৌরনদী ডিবেটিং সোসাইটির (জিডিএস) উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বরিশালের গৌরনদীতে। বরিশালের গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী ডিবেটিং সোসাইটির সভাপতি মোঃ বাপ্পি শিকদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব, মোহাম্মদ ইব্রাহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব, মোঃ মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) জনাব, আবু ছালেহ মোঃ আনসার উদ্দিন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সরকারি গৌরনদী কলেজের প্রভাষক মো. সোহেল রানা, গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সোলায়মান তুহিন, জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রমুখ।
”এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”