রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪৬

বিএসপিএসটির জাতীয় সম্মেলন শুরু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চতুর্থ জাতীয় সম্মেলন, বাংলাদেশ সোসাইটি অব প্ল্যান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বিএসপিএসটি) আয়োজনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) হয়েছে সংগঠনটির চতুর্থ জাতীয় সম্মেলন। জলবায়ু সহনশীলতা এবং টেকসই কৃষির জন্য প্ল্যান্ট সায়েন্স, এ প্রতিপাদ্য সামনে রেখে আজ শনিবার (২৯ নভেম্বর) থেকে দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে বাকৃবির ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকেরা। এর আগে তিনবার জাতীয় সম্মেলনের আয়োজন করলেও বাকৃবি ক্যাম্পাসে এটি প্রথম আয়োজন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএসপিএসটির সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. জনাব,কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জনাব, মো. আব্দুল বাসেত মিয়া, বাকৃবির ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. জনাব, ছোলায়মান আলী ফকির, অধ্যাপক ড. জনাব, হাবিবুর রহমান প্রামাণিক, অধ্যাপক ড. জনাব, ওবায়েদুল ইসলামসহ আরও অনেকে।