রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪৭

পাঁচ দাবিতে শাহবাগে ভোলাবাসী।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাঁচ দফা দাবিতে (ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ) ঢাকা শাহবাগে অবস্থান নিয়েছেন ঢাকা রাজধানীতে বসবাসরত ভোলাবাসী। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ভোলায় মেডিকেল বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ, গ্যাস সংযোগ প্রদানসহ অন্যান্য।
আজ শুক্রবার বিকেলে ঢাকা রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন ভোলাবাসী।
এ সময় আন্দোলনকারীরা বলেন, আমাদের প্রধান দাবি ভোলা-বরিশাল সেতু নির্মাণ।
ভোলার প্রতিটা মানুষ এই দাবিকে সমর্থন করে। যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ঘটানোর জন্য এই সেতু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই দাবির সঙ্গে পুরো ভোলাবাসীর সমর্থন রয়েছে। যে কারণে আমরা দাবি আদায়ের রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি।