বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৯

নিষিদ্ধ জাল ধ্বংস এবং জেলেদের কারাদণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিষেধাজ্ঞা অমান্য করে পিরোজপুরের ইন্দুরকানী ও ভাণ্ডারিয়া উপজেলায় কঁচা নদীতে ইলিশ ধরার অপরাধে দুই জেলেকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টার দিকে জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামতের সার্বিক তত্ত্বাবধানে এই যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অংশ নেন ইন্দুরকানী উপজেলার মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান, ভাণ্ডারিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম এবং পাড়েরহাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস।