ডেইলি ক্রাইম বার্তা : মেট্রোপলিটন পুলিশের বরিশাল নগরীর রুপাতলিস্থ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বিএমপি’র বিভিন্ন পদ-পদবির পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হয়েছে গতকাল ১৩ অক্টোবর।
১৫ দিনের কঠোর ক্যাম্প প্রশিক্ষণ শেষে কনস্টেবল হতে নায়েক, নায়েক হতে এএসআই (সশস্ত্র), কনস্টেবল হতে এটিএসআই ও এটিএসআই হতে টিএসআই পদে পদোন্নতির জন্য প্রশিক্ষণার্থীরা চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন।
ক্যাম্প প্রশিক্ষণ পর্বের পরীক্ষা পরিদর্শন ও মূল্যায়ন করেন পরীক্ষা মূল্যায়ন বোর্ডের সভাপতি উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) জনাব, সুশান্ত সরকার, পিপিএম ও পরীক্ষা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ । পরীক্ষা সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দ ও পরীক্ষার্থীগণ এইসময় উপস্থিত ছিলেন।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”