রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৩৫

মদ পানে কয়েকজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিষাক্ত মদ পানে গত দুদিনে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব, জামাল আল নাসের আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাতে ডিঙ্গেদহ বাজার এলাকায় কয়েকজন মিলে অ্যালকোহল পান করেন। এরপর একে একে অসুস্থ হয়ে বিভিন্ন সময়ে ছয়জন মারা গেছেন।
গতকাল রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর পর বিষয়টি প্রকাশ্যে আসে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জনাব, জামাল আল নাসের আলী।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, মদ পানে ছয়জনের মৃত্যুর খবর পেয়েছি। ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।