রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৩৫

পাচারকারী চক্রের মূল হোতা গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আব্দুল আলী (৫০) নামে কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় শীর্ষ মানব পাচারকারী চক্রের মূল হোতা ও একাধিক মামলার আসামিকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। রোববার (১২ অক্টোবর) রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (১২ অক্টোবর) বিকাল ৫টায় কোস্টগার্ড আউটপোস্ট বাহারছড়া ও স্টেশন টেকনাফ কর্তৃক কক্সবাজার টেকনাফের বাহারছড়ার জুম্মাপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশী চালিয়ে শীর্ষ মানব পাচারকারী চক্রের মূল হোতা, একাধিক মামলার আসামি আব্দুল আলীকে (৫০) গ্রেফতার করা হয়।