রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:২৬

হ্যাকার চক্রের কয়েকজন সদস্য গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই শতাধিক যৌথবাহিনীর অভিযানে নাটোরের লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩৫টি ফোন ও ৫টি অতিরিক্ত সিম কার্ড উদ্ধার করা হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বিলমাড়িয়া এবং দুড়দুড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে যৌথবাহিনীর অভিযানে ইমো হ্যাকিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জনাব, মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য জানান।
পুলিশ সুপার জনাব, মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নাটোরের লালপুরে বিভিন্ন এলাকায় মোবাইল ফোন হ্যাকার, বিকাশ এবং ইমো হ্যাকার চক্র রয়েছে। তারা অনেক দিন ধরে তৎপর রয়েছে। প্রতারক চক্রটি কখনো পুলিশের ডিআইজি, কখনো মেজর এবং সচিব পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। গোয়েন্দা সংস্থা অনেক দিন যাবত তাদের গ্রেপ্তারের জন্য কাজ করে আসছিল, আর তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।