রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫৭

পরিবেশ অধিদপ্তরের অভিযান সারাদেশে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সারাদেশে পলিথিন ও বায়ুদূষণের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন পরিবেশ অধিদপ্তর। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানী ঢাকা, রাজবাড়ী ও সুনামগঞ্জ জেলায় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করায় রাজবাড়ী ও সুনামগঞ্জ জেলায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত পৃথক দুইটি অভিযান চালান। অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার দায়ে মোট তিনটি মামলা করা হয় এবং ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় ৬৮ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। দোকান মালিক ও সাধারণ জনগণকে সচেতন করতে বিভিন্ন বাজার, সুপারশপে সতর্কতামূলক বার্তা প্রদান ও বিভিন্ন লিফলেট বিতরণ করা হয়।