বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১৯

অব্যাহত ১৪৪ ধারা এবং সার্বিক পরিস্থিতি থমথমে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৪৪ ধারা অব্যাহত রয়েছে খাগড়াছড়িতে এবং সার্বিক পরিস্থিতি থমথমে। সেনাবাহিনীর নিরাপত্তায় বিভিন্নভাবে আটকে পড়া পর্যটকদের গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে।
ঢাকা থেকে ছেড়ে আসা নাইট কোচগুলো নিরাপত্তা দিয়ে খাগড়াছড়িতে পৌঁছেছে।
পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
খাগড়াছড়ি শহরের জিরো মাইল, কলেজ গেট, দক্ষিণ মাথাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে। বিশেষ করে পণ্যবাহী ট্রাকগুলো আটকা পড়ে থাকায় এখানকার উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য নিয়ে ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। পৌর শহরে কিছু ব্যাটারি চালিত টমটম চলাচল করছে। তবে পর্যটকরা ভোগান্তিতে পড়েছেন বেশি, কারণ দূরপাল্লার যানবাহন এখান থেকে ছাড়ছে না। খাগড়াছড়ি জেলা প্রশাসক জনাব, এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন, আটকে পড়া পণ্যবাহী ট্রাকগুলো গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।