ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : থানা পুলিশের বিশেষ অভিযানে বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়িতে নগদ ১০ লাখ টাকা ও ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই উপজাতি নারীকে আটক করা হয়েছে। নাইক্ষ্যংছড়ি থানা সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় চার কোটি টাকা।
আটক উছাইয়ে মার্মা (১৫) ও মাচিং ওয়াং মার্মা (৮০) উভয় নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ড চিংথোয়াই পাড়ার বাসিন্দা।
নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনাইছড়ি ইউনিয়নের ছিননথোয়াই ও নতুন পাড়া বায়ের মার্মা সেমিপাকা বাড়ি থেকে ১ লাখ ২০ হাজার পিছ ইয়াবা ও নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো: মাসরুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।