ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পূজামণ্ডপ পরিদর্শন করেন বিজিবি অধিনায়ক। খাগড়াছড়ি ব্যাটালিয়ন ৩২ বিজিবির আওতাধীন খাগড়াছড়ি সদর ও মহালছড়ি উপজেলায় বিজিবির কঠোর নিরাপত্তা তদারকিতে পূজা মণ্ডপগুলোতে শেষ সময়ের প্রস্তুতি চলছে।
খাগড়াছড়ি ৩২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, কামরান উদ্দিন কবির বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি পূজা মণ্ডপের নেতৃবৃন্দের হাতে বিজিবির পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন।
দুর্গাপূজার প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গা উৎসব উদযাপন নিশ্চিত করতে খাগড়াছড়ি ব্যাটালিয়নের আওতাধীন ২২টি পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক।