শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৬

সড়ক দুর্ঘটনায় মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে মা ও মেয়েসহ তিন জন নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বাঘেরকোনা-শত্রুমর্দন এলাকায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অটোরিকশাচালক হবিগঞ্জের আজমিরিগঞ্জের জলসুখা গ্রামের সজল ঘোষ (৪০), বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের বাসিন্দা আঁখি রাণী চৌধুরী (৩৬) এবং তার মেয়ে প্রথমা চৌধুরী (১৫)।
বিষয়টি নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আব্দুল আহাদ বলেন, সড়ক দুর্ঘটনায় মা ও মেয়েসহ তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।