বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৩২

উচ্ছেদ অভিযান, অবৈধ স্থাপনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রাস্তা, ড্রেন ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছেন ঝালকাঠি পৌর এলাকায় পৌর কর্তৃপক্ষ।
বুধবার শহরের শীতলাখোলা এলাকা থেকে এ অভিযান শুরু হয়। পরে শহরের পোষ্ট অফিস সড়ক, কালিবাড়ী সড়ক, লঞ্চঘাট সড়ক, বড় বাজার এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত অবৈধ দোকানপাট, সাইনবোর্ড, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক কাওছার হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা, উপসহকারী প্রকৌশলী নাজমুল হাসান, ঝালকাঠি প্রেসক্লাবের সহ-সভাপতি আল-আমিন তালুকদারসহ উচ্ছেদ কমিটির অন্যান্য সদস্যরা।