বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:২০

গাঁজাসহ যুবক আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যাত্রীবাহী বাসে তল্লাশি করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আল আমিন (২০) নামে এক মাদক কারবারিকে আটক করেছেন পুলিশ। তিনি কুমিল্লা সদর উপজেলার জদলপুর এলাকার সেলিম মিয়ার ছেলে।
ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলা শহরের থানা মোড় এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম ডিউটিরত অবস্থায় ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলা শহরের থানা মোড় এলাকায় বিভিন্ন যানবাহন তল্লাশি করেন।
এ সময় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে পৃথক দুটি ব্যাগের ভেতর থেকে মোট ৪ কেজি শুকনা গাঁজা জব্দসহ আল আমিনকে আটক করেন। বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, বুলবুল ইসলাম বলেন, আটক আল আমিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।