বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২৬

আইন লঙ্ঘনে মামলা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ঢাকা রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার ৬৫১টি মামলা দায়ের করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
রবিবার (২১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জনাব, মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক ঢাকা রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা দায়ের করা হয়। এ ছাড়া অভিযানকালে ২৭৬টি গাড়ি ডাম্পিং ও ৭৪টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।