বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৪৫

কোটি টাকার চোরাই পণ্য জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৮টি পৃথক অভিযান চালিয়ে হবিগঞ্জের সীমান্ত এলাকায় প্রায় দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, তানজিলুর রহমান।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, তানজিলুর রহমান বলেন, আমাদের মূল লক্ষ্য সীমান্ত এলাকায় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি এবং আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।