শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৮

ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নয়তলা ভবনের ছাদ থেকে পড়ে ঢাকা রাজধানীর হাজারীবাগে সনাতন কুমার দাস নামের এক বৃদ্ধ (৭৫) নিহত হয়েছেন।
গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।