ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে খুলনার মোংলায় ৬৮৮ পিস ইয়াবাসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জনাব, মুনতাসির ইবনে মহসিন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দুপুর ২টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও পুলিশের সমন্বয়ে মোংলা পৌরসভার ৬ নং ওয়ার্ডের পোর্ট পুরাতন আবাসিক এলাকার কবরস্থান রোড সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৩ লক্ষ ৪৪ হাজার টাকা মূল্যের ৬৮৮ পিস ইয়াবাসহ সুমি বেগম নামে ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
জব্দকৃত ইয়াবা ও আটককৃত আসামির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।