ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিজিবি পৃথক অভিযান চালিয়ে কক্সবাজারের টেকনাফে নাফ নদীর ফিশারি ঘাটে তিন লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন। এ সময় দুইজন ইয়াবা কারবারিকে আটক করেছেন বিজিবি। গতকাল রবিবার রাতে ও ভোরে টেকনাফের ফিশারি ঘাট ও নাফ নদীর জালিয়ার দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়।
গতকাল রবিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জনাব, আশিকুর রহমান এই তথ্য জানিয়েছেন এবং ইয়াবাসহ আটক দুইজনের ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।