রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪৩

গাঁজাসহ গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদকবিরোধী বিশেষ অভিযানে শরীয়তপুরের জাজিরা উপজেলায় পাঁচ কেজি গাঁজাসহ চান মিয়া (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন পুলিশ। শরীয়তপুরের জাজিরা উপজেলায় ডুবিসায়বর কাজিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চান মিয়া মৃত ইসমাইলের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় গাঁজাসহ বিভিন্ন মাদকের কারবার চালিয়ে আসছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযান পরিচালনা করেন জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস সালামের নেতৃত্বে উপ-পরিদর্শক আলমগীর ও রামকৃষ্ণ দাস। এ সময় চান মিয়ার কাছ থেকে জব্দ করা হয় ৫ কেজি গাঁজা।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযানের অংশ হিসেবে চান মিয়াকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।