শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৩৬

দুইজন ডাকাত অস্ত্র ও গোলাবারুদসহ আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কুখ্যাত ডাকাত সুন্দরবনের রাঙ্গা বাহিনীর সদস্যরা সুন্দরবনের আদাছগি এলাকায় কিছু জেলেকে জিম্মি করে রেখেছিল। পরে পাওয়া তথ্যের ভিত্তিতে সুন্দরবনের কোস্টগার্ড বেইস মোংলা কর্তৃক ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে।
পরবর্তীতে কোস্টগার্ডের আভিযানিক দল ধাওয়া করে দুটি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৮ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদি এবং ১টি দেশীয় অস্ত্রসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর দুই সহযোগীকে আটক করেন এবং এসময় তাদের কাছে জিম্মি থাকা ৯ জেলেকে উদ্ধার করা হয়।