রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০৩

মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আজ দ্বিতীয় দিনের মতো ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারন, ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করার প্রতিবাদে।
আজ বুধবার সকাল ৭টা থেকে শুরু হওয়া রাস্তা অবরোধে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের প্রায় ২০ কিলোমিটারজুড়ে চলছে বিক্ষোভ। ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুকুরিয়া, হামিরদী, মাধবপুর ও নওয়াপাড়া বাসস্ট্যান্ড এবং ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড ও আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় মহাসড়ক অবরোধ করা হয়।
হাজার হাজার মানুষ মহাসড়কে গাছ ফেলে, টায়ারে আগুন জ্বালিয়ে ও স্লোগান দিয়ে প্রতিবাদ জানায় আর অবরোধ করেন।