শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৫

এক শিশুর পুকুরে ডুবে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুকুরে ডুবে গাইবান্ধার সাদুল্লাপুরে আদুরী (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আদুরী ওই গ্রামের আতোয়ার রহমানের মেয়ে।
স্থানীয়রা জানান, বাড়ির উঠানে খেলা করছিল আদুরী। একপর্যায়ে খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। দীর্ঘক্ষণ তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে বের হন। পরে পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হলেও ততক্ষণে শিশুটি মারা যায়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, তাজউদ্দিন খন্দকার বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।