বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০৭

ধর্ষণে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জে।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গাইবান্ধা শহরের ১ নম্বর রেলগেট এলাকায় বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা শাখার যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সেইসঙ্গে সারাদেশে মব সন্ত্রাস, সাইবার বুলিং বন্ধসহ সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান সমাবেশের বক্তারা। শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।