ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বন্য হাতির তাণ্ডব থেকে রক্ষা পেতে স্থানীয়দের তৈরি বৈদ্যুতিক ফাঁদে পড়ে জাহেদ খান (১৮)নামের এক তরুণের মৃত্যু হয়েছে, আর এ ঘটনা ঘটেছে চট্টগ্রামের আনোয়ারায়। এ ঘটনায় আরো দুই যুবক আহত হয়েছেন।
সোমবার বিকেলের দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের খান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহেদ খান একই এলাকার আব্দুল হাফেজের ছেলে। আহতরা হলেন, একই এলাকার আমির খান (২০) ও মেহেরুন্নেসা প্রকাশ বাহান্নী (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।