বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০৭

ছিনতাইকারী গণপিটুনিতে নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছিনতাইয়ের চেষ্টাকালে ঢাকা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছেন এবং নিহত ছিনতাইকারীর বয়স আনুমানিক ৩০ বছর।
আজ রবিবার (৭ সেপ্টেম্বর) ভোরে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের এস ও ঈদগা মাঠের কাছে বটতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত ছিনতাইকারীর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি জনাব, মোহাম্মদ শাহীনুর আলম জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। আমরা লাশটি উদ্ধার করেছি এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।