ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিশেষ অভিযান চালিয়ে কুমিল্লার সীমান্তবর্তী কটকবাজার এলাকায় প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইলের ডিসপ্লেসহ একটি মিনি কাভার্ড ভ্যান আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জনাব, মীর আলী এজাজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এ অভিযানে বিজিবি টহলদল মালিকবিহীন অবস্থায় ১৩ হাজার ৫২৭ পিস ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লেসহ একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করেন।
জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ৪ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার টাকা। জব্দকৃত মালামাল কাস্টমস এ জমা করা হয়েছে বলেও জানানো হয়।