বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৫৭

মাদকসহ একজন গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যৌথ বাহিনীর অভিযানে রংপুরের পীরগঞ্জে মাদকসহ হাসান আলী (৫৫) নামে এক চা-দোকানিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার ৬ নম্বর টুকুরিয়া ইউনিয়নের বটপাড়া মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে চা ব্যবসার আড়ালে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, রংপুর সেনানিবাস ৬৬ পদাতিক ডিভিশনের অধীনে, এর ৭২ পদাতিক ব্রিগেডের ৩৪ ইস্ট বেঙ্গলের (মেক) নেতৃত্বে পীরগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাকিবুল ইসলামের সমন্বয়ে বৃহস্পতিবার রাতে সেনা ও পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।